শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

জমকালো আয়োজনে সিঙ্গাইরে নাইট শর্টপিচ ক্রিকেট লীগের ফাইনাল খেলা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ১০:৫৯ pm

জমকালো আয়োজনে মানিকগঞ্জের সিঙ্গাইরে আজিমপুর নাইট শর্টপিচ ক্রিকেট প্রিমিয়ারলীগ ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি আজিমপুর গ্লাডিয়েটরস ও আজিমপুর টাইগারস-এর মধ্যে অনুষ্ঠিত হয়। রাত ৮ টায় খেলা শুরু হয়ে ১০ টায় শেষ হয়। টসে জিতে আজিমপুর টাইগারস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে আজিমপুর টাইগারস ৩ উইকেট হারিয়ে নির্ধারিত দশ ওভারে ১০৬ রান সংগ্রহ করে আজিমপুর গ্লাডিয়েটরসকে ১০৭ রানের টার্গেট দেয়। ১০৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে দশ ওভারে ১০৯ রান করে ৬ উইকেটে বিজয়ী হন আজিমপুর গ্লাডিয়েটরস।

খেলায় রানার্সআপ দল আজিমপুর টাইগারস-এর অধিনায়ক আতিকুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ হন আর চ্যাম্পিয়ন দল আজিমপুর গ্লাডিয়েটরস-এর সহ-অধিনায়ক মাসুদ ম্যান অব দ্য সিরিজ হন।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাৎ সায়েম ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুর পরিচালনায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান লিটন ও দেলোয়ার হোসেন। ধারাভাষ্য দেন শেখ মাসুদ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও পৃষ্ঠপোষক শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

এসময় সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমেজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, রমজান আলী, শওকত হোসেন বাদল, শাহাদাৎ হোসেন, আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইঁয়া, জাহিনুর রহমান সৌরভ, রিপন দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর মীর কায়সার আহমেদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী মানিকগঞ্জ জেলা শাখা ব্যবস্থাপক দেওয়ান কামাল হোসেন, সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইলিয়াছ হেসেন লিটন, সিঙ্গাইর পৌরসভার প্যানেল চেয়ারম্যান সমেজ উদ্দিন, কাউন্সিলর শামসুল ইসলাম, কামাল হোসেন, গিয়াস উদ্দীন, মাহফুজ সরকার, রিয়াজুল ইসলাম, পারুল আক্তার, আলেয়া বেগম ও তাসরিন নাহার রিতাসহ সমাজের বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা আয়োজক কমিটির সভাপতি ও সিঙ্গাইর পৌরসভার প্যানেল চেয়ারম্যান সমেজ উদ্দিন বলেন, শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পৃষ্ঠপোষকতায় গত ২৭ ফেব্রুয়ারি আজিমপুর নাইট শর্টপিচ ক্রিকেট প্রিমিয়ারলীগের খেলা শুরু হয়। খেলায় মোট ৫টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ছিল। ফাইনাল ম্যাচটি জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়। আগামীতে আরো বড় পরিসরে এই খেলা আয়োজন করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD