
সাভারে দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপায় কাওসার বিন হাসান (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাওসার বিন হাসান সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে। সে সাভার বেপজা পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছে।
হাইওয়ে পুলিশ জানায়, বিকালে হাসান মোটরসাইকেল যোগে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলো। গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করা যায়নি।