শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন জামালপুরের ১৪৭৮ ভূমিহীন পরিবার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ১২:০৯ pm

জামালপুরে ১৪৭৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি আধাপাকা ঘর।

জামালপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, জামালপুর সদরে ৪০০, মেলান্দহে ২৬০, ইসলামপুরে ৮৮, মাদারগঞ্জে ১২১, বকশীগঞ্জে ১৪২, সরিষাবাড়ি ২৯৫ ও দেওয়ানগঞ্জে ১৭২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ সরকারি ঘর পাচ্ছেন।

জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন জেলা প্রশাসন।

দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। জামালপুরে এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামূল হকের নেতৃত্বে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান। তিনি কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।

জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, ঘরগুলো হস্তান্তর কাজ শেষ হলে জামালপুর জেলার সাত উপজেলায় প্রায় ৫০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোক উপকৃত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক সাংবাদিকদের জানান, ১৫ জানুয়ারির মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণকাজ শেষ হলেই তালিকাভুক্ত পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD