শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সাবেকপাড়ায় ডাকাতির চেষ্টা, ২ আনছার সদস্য আহত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ১২:৪৩ am

বগুড়া গাবতলীর রুপালী ব্যাংক লিঃ, সাবেকপাড়া শাখা, কার্যালয়ের গ্রীল গেট কেটে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে ২জন আনছার সদস্যকে ছুরিকাঘাত করে গুরুত্বরভাবে আহত করেছে ডাকাতদল। এ ঘটনায় গাবতলী থানা পুলিশ ডাকাতদের ফেলে রাখা ব্যবহার করা ছুরি, গেটকাটা যন্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করে থানায় নিয়ে যায়।

উক্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক হোসেন ও সরেজমিনে সিসি টিভির প্রাপ্ত তথ্যে ভিত্তিতে জানাগেছে, গতকাল মঙ্গলবার ভোররাত ৫.৩৪ মিনিটে ২জন মুখোশ পরিহিত লোক ব্যাংকের গেট কেটে ভিতরে ঢুকে ১জন আনছার সদস্যকে হাতপা বেঁধে ফেলে। এ সময় তার চিৎকারে অন্য আনছার সদস্য এগিয়ে এসে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এক পর্যায়ে ডাকাতের কাছে থাকা ছুরির আঘাতে আনছার সদস্য মাসুদ রানা (২৬) আহত হন।

অন্য আনছার সদস্য ব্যাংক প্রতিষ্ঠান বাঁচানোর তাগিদে প্রানপন চেষ্টা করে ডাকাতের কাছ থেকে ছুরি কেরে নিয়ে একজন ডাকাতকেও ছুরিকাঘাত করে এ সময় ডাকাতরা এসিড নিক্ষেপ করলে আনছার সদস্য হাবিবের শরীর ঝলছে যায় এবং আহত হয়। আনছার সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা দোতলার সিড়ি দিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায়। আনছার সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। তিনি আরো জানান, ডাকাতদল ব্যাংকে থাকা কোন টাকা বা কাগজপত্র নিতে পারেনী।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ঘটনার স্থল পরিদর্শন করেন। সিনিয়ন সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, সিসি টিভির ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD