শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

করোনায় মানিকগঞ্জে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যু

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০ ১১:৫৮ pm

করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জে মো: আতিয়ার রহমান নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৯টা ৫৭ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। পুলিশ সদস্য আতিয়ার রহমান মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। রাত ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশ ফেসবুক পেইজে শোক বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জেলা পুলিশের ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আতিয়ার রহমান দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়েবেটিকস ও কিডনি রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে টিউমার অপারেশন করান। সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ১৯ জুন মানিকগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গত ২৪ জুন দেওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৭ জুন) রাত অনুমান ৯ টা .৫৭ মিনিটে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

মো: মতিয়ার রহমান ১৯৮৪ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ি বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়ায় নেওয়া হবে। জানাজার নামাজ শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।

পুলিশ সদস্য আতিয়ার রহমানের মৃত্যুতে মানিকঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ জেলায় কর্মরত সকল পুলিশ সদস্য গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD