শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

উপসর্গ নিয়ে মানিকগঞ্জে আরও এক ব্যক্তির মৃত্যু,নতুন আক্রান্ত ২৩

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০ ৫:৫৬ pm

মানিকগঞ্জ সদর জেলা হাসপাতালের করেনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় (ফরহাদ হোসেন নামে (৫১) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে তিনি মারা যান। সে জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ফরহাদ শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত আটটার দিকেই তিনি মারা যান। সে ১৬ জুন হাসপাতালে এসে ছিলেন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই দিনই তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তাকে নিয়ে, করোনা উপসর্গ নিয়ে জেলায় মারা গেলেন ১৪ জন। এদের মধ্যে চারজন করোনা শনাক্ত হয়।

এদিকে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৭২ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ছয়জন, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় পাঁচজন করে ১০ জন, সিংগাইর উপজেলায় চারজন, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় একজন করে তিনজন।

জেলায় মোট শনাক্ত ৪৭২ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ৯২ জন, সিঙ্গাইরে ৮৭ জন, ঘিওরে ৬৯ জন, হরিরামপুরে ৩৯ জন, শিবালয়ে ৩০ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন জন রয়েছে।
তিনি আরো জানান, করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশেনে আছেন ৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন। অন্যরা সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD