শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নতুন করে মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ২৮, মোট ৩৪৫

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০ ৫:০৯ pm

গত ১২ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৪৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় ১০, মানিকগঞ্জ সদর উপজেলায় সাত , সিঙ্গাইর উপজেলায় পাঁচ , ঘিওর তিন ও শিবালয় উপজেলায় তিনজন রয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. লফিকুন নাহার বন্যা।

এদিকে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী, একজন তরুণী, একজন যুবক ও একজন কিশোর। এ ছাড়া সুস্থ্য হয়েছেন ৯৯ জন আর কোভিড–১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের মধ্যে সিঙ্গাইর উপজেলায় দুজন পুরুষ এবং হরিরামপুর উপজেলায় একজন নারী।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট তিন হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগ তত্ব ও নিয়ন্ত্রণ গভেষনা ইনস্টিটিউট (আইইসিডিআর) ও সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে তিন হাজার ৯০ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৪৫ জনের দেহে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০০ জন, সাটুরিয়া উপজেলায় ৬৯জন, সিংগাইর উপজেলায় ৬৫ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৪৯ জন, হরিরামপুর উপজেলায় ২৮, শিবালয় উপজেলায় ২৫ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ৯জন।’
আক্রান্তদের মধ্যে ২৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২১৮ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সুস্থ হয়েছেন ৯৯জন এবং মারা গেছেন ৩জন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD