শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শ্রমিকদের প্রতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীর মহানুভবতা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৩ মে, ২০২০ ৫:২০ am

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পুরো দেশ আজ অচলাবস্থা। স্থবির হয়ে গেছে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরণের অর্থনৈতিক কার্যক্রম। এমনাবস্থায় খেটে খাওয়া মানুষের মতো চরম বিপাকে পড়েছে দেশের গার্মেন্টস শ্রমিকরা। একদিকে করোনায় আক্রান্তের ভয়, অন্যদিকে খাদ্যাভাব ও চাকুরি হারানোর যন্ত্রণা। এমন কঠিন মুহুর্তে নিজ প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকের বেতন-ভাতা প্রদানের নিশ্চয়তার পাশাপশি ঈদ পর্যন্ত খাদ্য সহায়তা দেওয়ার ঘোষনা দিয়েছেন পোশাক শিল্পপ্রতিষ্ঠান এ্যাডভান্স এ্যটায়ার লিমিটেড। দীর্ঘ ছুটির পর শনিবার (২ মে) কাজে যোগ দেওয়ার প্রথম দিনই পাঁচ শতাধিক শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে মানবিকতার পরিচয়র দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, তেল, আলু, লবন ও সাবান।

সালাম চৌধুরী মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সাবেক বিজিএমএ’র সাবেক পরিচালক। তার বাড়ি জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামে। তিনি প্রাকৃতিক দুর্যোগসহ সারা বছরই নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও এলাকার অসহায় দুস্থ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ান।

এদিকে করোনা ভাইরাসে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)বা ব্যক্তিগত সুরক্ষা) সরঞ্জামের অভাবে পেশাগত দায়িত্ব পালনে চিকিৎসক, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন আতঙ্ক কাজ করছিল। এমন সময় ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) নিয়ে এসব করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ান ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী। তিনি ঢাকা ও মানিকগঞ্জ জেলায় কর্মরত, পুলিশ প্রশাসন, চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাঁচ শতাধিক পিপিই প্রদান করে মহানুভবতার পরিচয় দেন।

এ ছাড়া করোনার বিপদকালীন সময়ে নিজ জেলার সহাস্রাধিক অভাবী দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দেন শিল্পপতি সালাম চৌধুরী।
ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বলেন, ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা নয়, মানবকল্যাণও। জীবন ও জীবিকার যুদ্ধে আমরা করব জয়। এই উপলব্ধি থেকেই দেশের সংকটকালীন সময়ে চেষ্টা করছি শ্রমজীবি মানুষ ও করোনা যোদ্ধাদের পাশে থাকার। তা ছাড়া মানুষ হিসেবে এটা আমার সামাজিক ও নৈতিক কর্তব্য। শ্রমিক বাঁচলে শিল্পপ্রতিষ্ঠান বাঁচবে। আর শিল্পপ্রতিষ্ঠান বাঁচলে দেশ বাঁচবে। জাতীর এই দু:সময়ে সব শিল্প মালিকদের শ্রমিক-কর্মকর্তা ও অভাবী মানুষের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD