শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

চিশতি বাউলের অনুষ্ঠানে মাদরাসা ছাত্রদের হামলা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ১২:০৯ pm

জনশক্তি রিপোর্ট: ‘যদি থাকে নসিবে’ খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি ওরফে চিশতি বাউলের অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ, মাইক ও গাড়ি ভাঙচুর করেছে মৌলবাদী মাদরাসা শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলার মঞ্চে এ ঘটনা ঘটে। এসময় চিশতি বাউল নিজেও হামলার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উন্নয়ন মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইউটিউবে প্রচলিত ইসলামিক গান ‘মাগো আমি পড়ব না আর হাট্টিমাটিম টিম, আল কুরআনের বাণী শিখব আলিফ লাম মীম’-এর যুক্তিখণ্ডন করেন চিশতি বাউল। বিষয়টি জানাজানি হলে, শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা বিক্ষোভ শুরু করে। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।

এসময় চিশতি বাউল তাকে বহনকারী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে, তার ওপরও হামলা করে বিক্ষুব্ধ ছাত্ররা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিশতি বাউলকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি গানকে কেন্দ্র করে মাদরাসা ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এই মাদ্রাসার বিরুদ্ধে শিক্ষার্থীদের কট্টর মৌলবাদ ও জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের অভিযোগ করে আসছেন এলাকাবাসী

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD