শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন গজারিয়ায়

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ৯:৫৩ pm

জনশক্তি রিপোর্ট, (গজারিয়া) মুন্সিগঞ্জ : সারা দেশের ন্যায় গজারিয়া উপজেলায় তিন দিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করেন।

এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান (তোতা) এবং উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ।

শোভাযাত্রায় সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলা চত্তর থেকে শুরু করে রসুলপুর খেয়াঘাট হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন।

মেলায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জনগণকে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদান করা হবে।

এ ছাড়া তিন দিনের এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং যাদু প্রদর্শনীসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গজারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আলিম আল রাাজী’ মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি সৈয়দ আহম্মদসহ বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্সমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD