রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

এইচ আই হামজা’র কবিতা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ১:০২ pm

ধানিবক

আমার পরিচয় ছিল আমি বাঙালি
তারও আগে আমরা ছিলাম মানুষ
সেদিনও নারীর প্রেম ছিল
শিশুর চোখে স্বপ্ন ছিল
সবুজ ক্ষেতে ধানিবক,রাজহংসি ছিল
কামনার রসে পূর্ণ ছিল সকাল
বোনের ভালোবাসা মায়ের সোহাগ ছিল
এখন যা আছে সব কৃত্রিম
গোলাপে ফর্মালিন
কাঁটাতারে জাতিভেদ
শোকের শব্দে বানানের পোস্টমরডেম
জননীর বুক ভরা রক্ত
তবুও তোমাদের আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও
আরো রক্তের প্লাবনধারা বয়ে দাও
নর্তকীর ঘুঙুর খুলে অবাধ নীলিমায় হাসো
তোমাদের যার যা খুশি ইচ্ছে করো
আমি বাংলার পলিমাটি জোড়ালাগানোর কবিতা লেখে যাবো
আবার একাত্মতার সুর দেবো
তোমাদের যার যা খুশি ইচ্ছে করো
আমি বাঙালির জয়গান লেখে যাবো
সুরে আর ছন্দে তালে আর পয়ারে
এক বাংলার রক্ত গোলাপে
এক গঙ্গা আর পদ্মার চরে
এক শালিখ আর ধবলবকের নীড়ে
অফুরন্ত ভালোবাসা নিয়ে এক বাংলার জমিনে শান্তির শব্দ লেখে যাবো অবিরাম

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD