শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ৩১২ সৌদি প্রবাসী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ২:৩৭ pm

বুধবার রাতে সৌদি আরবে আটকা পড়া ৩১২ জন প্রবাসী বাংলাদেশি দেশে এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে নমুনা পরীক্ষার পর তারা নিজ নিজ বাড়িতে যেতে পারবেন।

মহামারি করোনাভাইরাসের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়ায় এই প্রবাসীরা আটকা পড়েছিলেন সৌদি আরবে। এর মধ্যে ওমরাহ করতে দেশ থেকে গিয়েছিলেন ১৪৪ জন এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পেয়েছেন ১৬৮ জন। গতকাল রাত ৮টার দিকে তাদেরকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরের প্রক্রিয়া শেষে মধ্যরাতে বিআরটিসির একটি বাসে করে স্বশস্ত্র বাহিনীর কড়া পাহারায় তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বাধ্যতামূলক ১৪ দিন থাকতে হবে।

এর আগে ১৭ মার্চ বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে আসেন আরেক দল প্রবাসী বাংলাদেশি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD