শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সালাম চৌধুরীর ঈদ উপহার পেল দেড় সহাস্রাধিক পরিবার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২০ ১:২০ pm

শিল্পপতি সালাম চৌধুরীর ঈদ উপহার পেল মানিকগঞ্জের কমিউনিটি পুলিশসহ জেলার দেড় সহাস্রাধিক অসহায় পরিবার। শুক্রবার ও শনিবার (২২-২৩ মে) এসব ঈদ উপহার দলীয় নেতাকর্মী ও তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলার চাল, সেমাই, চিনি, দুধ, সাবান ও শাড়ি কাপর।

ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী পোষাক শিল্পপ্রতিষ্ঠান এ্যাডভান্স এ্যাটায়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য, জেলা কমিনিউটি পুলিশ ফোরামের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমএ) পরিচালক ছিলেন। তার বাড়ি জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামে। তিনি প্রাকৃতিক দুর্যোগসহ সারা বছরই এলাকার অসহায় দুস্থ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ান।

এরই অংশ হিসেবে শিল্পপতি সালাম চৌধুরী করোনাভাইরাস সংকটকালীন সময়ে নিজ প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারী ও জেলার বিপুল পরিমান অসহায় মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দেন। এছাড়াও পুলিশ প্রশাসন, চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পিপিই ও মাস্ক প্রদান করে মহানুভবতার পরিচয় দেন তিনি।

ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বলেন, ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা করা নয়, মানবকল্যাণও। প্রাকৃতিক দুর্যোগসহ বিপদ-আপদে সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। মানুষ হিসেবে এটা আমার নৈতিক কর্তব্য। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়া পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার অসহায় দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উপলক্ষে জেলার সাতটি উপজেলার ২৮০ জন কমিউনিটি পুলিশসহ পাঁচ শতাধিক দুস্থ্য মানুষকে ঈদসামগ্রী এবং হরিরামপুর, ঘিউর ও শিবালয় উপজেলার এক হাজার দিনহীন অসহায় নারীকে শাড়ি কাপর উপহার দেওয়া হয়। এছাড়া পুলিশ প্রশাসন, হাসপাতাল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক পিপিই প্রদান করা হয়েছে। দেশ করোনাভাইরাসমুক্ত না পর্যন্ত আমার এই মানবিক কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD