
ঢাকা: ষড়যন্ত্র এখনও শেষ হয়নি বলে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সোমবার সকাল ১০ টার দিকে গণভবনে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যত অর্জন সবই জনগণের দান। জনগণ সুযোগ দিয়েছে বলেই এত সাফল্য এসেছে। ৭৫’র পর পিছিয়ে যাওয়া বাংলাদেশকে আওয়ামী লীগ এগিয়ে নিয়েছে।
নেতাকর্মীদেরকে সতর্ক করে তিনি বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সতর্ক থাকতে হবে।