শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

লক্ষীপুরে ৭৭টি মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ১০:৪১ am

দেলোয়ার হোসেন মৃধ্যা, জনশক্তি, লক্ষ্মীপুর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লক্ষীপুর জেলা জুড়ে প্রস্তুতি চলছে পুরোদমে। জেলার ৪টি উপজেলায়ও ১ টি থানায় ৭৭টি মন্দিরে মৃৎশিল্পিদের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ন রূপ দিতেই মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীর কল্পনায় দূর্গা দেবীর অনিন্দ্যসুন্দর রুপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চুক্তিতে এসে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে।

জেলা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ জানিয়েছে, আগামি ১৫ সেক্টন্বর পুজার আনুষ্ঠানিকতা শুর হবে, দূর্গাপুজাকে স্মরণিয় করে রাখার জন্যই ৬ থেকে ৭ লাখ টাকা ব্যয়ে এ বছর পূজার আয়োজন করা হয়েছে। এবং রাজবাড়ির নামকরা মৃৎশিল্পিরা এখানকার প্রতিমা তৈরির কাজ করছেন।প্রতিমা তৈরির কাজে আসা রতন কুমার জানান, এক একজন প্রধান কারিগর তাদের দলবল নিয়ে সর্ব নিম্ম ৫টি থেকে ১৫টি পর্যন্ত প্রতিমা তৈরি করছেন। সর্বনিম্ম ৩০ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের প্রতিমা তৈরির বায়না নিয়ে কাজ করছেন তারা।

এখন কোন মন্ডপে বেনি তৈরি আবার কোন মন্ডপে প্রথম পর্যায়ের মাটির কাজ চলছে। আবার কোন মন্ডপে মাটির শেষ করে রং করেছেন শিল্পিরা তৈরিতে ব্যস্ত কাজ শেষ করেছে। চলছে রং ও সাজসজ্জর কাজ।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে জেলা, উপজেলা হিন্দুপাড়া গুলোতে আগাম শারদীয় উৎসবের আমেজ লক্ষনীয়। আগামী ১৫ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে ৫দিন ব্যাপি শারদীয় দূর্গোৎসব শুরু হবে বলে জানিয়েছেন জেলা মন্ডপ কমিটির সভাপতি শংকর মজুদার।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD