শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মানিকগঞ্জে নতুন ১৬ জনসহ ৩৬১ জনের করোনা পজিটিভ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ৫:০৫ pm

মানিকগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে (৯ জুন পর্যন্ত) জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়ালো। নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ জন, সাটুরিয়া, সিংগাইর ও হরিরামপুর উপজেলায় তিনজন করে নয় জন, দুই জন ঘিওর ও শিবালয় উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী, একজন তরুণী, একজন যুবক ও একজন কিশোর। এ ছাড়া কোভিড–১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের মধ্যে সিঙ্গাইর উপজেলায় দুজন পুরুষ এবং হরিরামপুর উপজেলায় একজন নারী।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট তিন হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগ তত্ব ও নিয়ন্ত্রণ গভেষনা ইনস্টিটিউট (আইইসিডিআর) ও সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে তিন হাজার ১২৮টি ফলাফল পাওয়া গেছে। পজিটিভ পাওয়া গেছে ৩৬১ জনের। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৫ জনের বাড়ি, সাটুরিয়া উপজেলার ৭২ জন, সিংগাইর উপজেলার ৬৮ জন, ঘিওর উপজেলার ৫০ জন, হরিরামপুর উপজেলায় ৩১, শিবালয় উপজেলার ২৬ জন ও নয় জনের বাড়ি দৌলতপুর উপজেলায়।’

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD