শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মানিকগঞ্জে নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭০৯

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ৪:২১ pm

নতুন করে মানিকগঞ্জ জেলায় আরও ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে। শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। তাঁদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন।

এ ছাড়া সিঙ্গাইর উপজেলার নয়জন, ঘিওরে ছয়, শিবালয়ে আট, হরিরামপুরে দুই, দৌলতপুরে সাত ও সাটুরিয়া উপজেলায় ছয়জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এতে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ৭০৯ জনে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২৭ জন। বর্তমানে ১৮২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আটজন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। আর করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৮ জন।

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় কোভিডে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে প্রতি চারজনে একজন করে সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগের সংক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD