
নিজস্ব প্রতিনিধি : নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের হাতে এই স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতারা।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধাণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও সহ সংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনশক্তি/ মানিকগঞ্জ/ ৩ অক্টোবর ২০১৮/ নিউজ ডেস্ক