শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

মানিকগঞ্জে করোনা উপসর্গে মৃত্যু ৮,আক্রান্ত ১৪০ ও সুস্থ্য ৩১

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২০ ১২:৪০ pm

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আইসেলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে। অপরদিকে জেলায় করোনাভাইরাস আক্রান্ত আরো আটজনকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জন। আজ(৩০ মে) সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত আটজনের মধ্যে রয়েছেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তাঁর গাড়িচালক, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ ছয়জন এবং ঘিওর উপজেলার দুজন।

তিনি আরো জানান, এ পর্যন্ত মোট ২২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণীসম্পদ গভেষনা (বিএলআরআই) প্রতিষ্ঠান ও রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গভেষণা ইনস্টিটিউটে(আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে ১৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১৪০ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অন্য ৩১ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছরের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দৌলতপুর উপজেলার ওই ব্যক্তি ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তাঁর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD