শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জে ১৩ মাদকসেবী আটক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ৬:১৩ pm

জনশক্তি, মানিকগঞ্জ : মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এসময় আটকদের নিকট থেকে ৫৪ পিচ ইয়াবা এবং এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পযর্ন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকাল ১০ টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধিন রয়েছে বলেও জানান হামিদুর রহমান।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD