শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন ষড়যন্ত্রের শিকার!

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০ ১:১১ am

আব্দুল্লাহ মামুন, বরিশাল:  বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে তদন্তে বেড়িয়ে এসেছে। ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্র¯ুÍতি চলছে। জানাযায়, একটি চক্র গত রবিবার ধনফঁৎ ৎধযরস নামের ভূয়া ফেসবুক আইডি দিয়ে সভাপতি জহিরুল হাসান অরুনের বিরুদ্ধে উপজেলার সিংহেরকাঠি গ্রামের জনৈক এক বিধবা মহিলাকে জড়িয়ে কু-রুচিমূলক স্টাটাস দেয়। ওই প্রসংগে মঙ্গলবার কয়েকটি ভূইফোড় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। ঘটনার সত্যতা উৎঘাটনে বুধবার বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব ৪ সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি জামাল হোসেন পুতুল ও মহিলা সদস্য রহিমা বেগমসহ এলাকাবসির সাথে কথা বলে অরুনের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের সিধান্ত নেয়।

ষড়যস্ত্রমূলক, মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ষড়যন্ত্রকারিদের আইনের আওতায় আনার জোড় দাবি জানায় সাংবাদিকরা।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, অনলাইনে সংবাদটি দেখে আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়েছি। অরুনের বিরুদ্ধে প্রচারিত সংবাদের ওখানে কোন ধরনের সত্যতা পাইনি।

প্রেসক্লাবের সভাপতি অরুন তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে বলে জানতে পেরেছি। আইনি সহায়তার জন্য প্রেসক্লাবের প্রতিনিধি দল থানায় এসেছিলো। এব্যপারে উর্দ্ধতনদের সাথে আলাপ করেছি। আইনি পদক্ষেপের জন্য ইতি মধ্যে কাজ শুরু করেছি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD