
জনশক্তি রিপোর্ট: বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্টিমারঘাট বাজারে জাতীয় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাসেল পাইকের সঞ্চালনায় এবং স্টিমারঘাট বাজার কমিটির সভাপতি আমির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব। বিশেষ অতিথি ছেলেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান নূরে আলম ব্যাপারী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জহিরুল হাসান অরুন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন বিশ্বাস। সভায় মাদক বিরোধী অভিযানের সতর্কতার কথা জানিয়ে সকল অভিভাবকদের সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করা হবে।
জনশক্তি/এস