শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রান গেল দুই যুবকের

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ১:১৩ pm

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার নুনগোলায় ও শিবগঞ্জের সিঙ্গেরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম কারিগরপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২৮) ও একই উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের অটোভ্যানচালক ফারাজ উদ্দিন (৪৫)।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফারাজ উদ্দিন মারা যান।

আহত হন মোটরসাইকেল আরোহী তোহাব হোসেন তোহা(১৭)।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আহত তোহাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে বগুড়া-নামুজা সড়কের নুনগোলা ডিগ্রি কলেজের কাছে নামুজাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে আলুবোঝাই ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহাদত হোসেন মারা যান। এ সময় তিনজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পরই রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, আহত যাত্রীদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD