শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নতুন করে মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ৮৮,মোট ২৮৫,মৃত্যু ৩ জন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০ ১১:৩৪ pm

নতুন করে মানিকগঞ্জে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন। মৃত্যু হয়েছে তিনজন আর সুস্থ্য হয়েছেন ৬১ জন। শুক্রবার (৫ জুন) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, , গত ২ ও ৩ জুন মানিকগঞ্জ থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে ৮৮ জনের দেহে করোনা পজিটিভ হয়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ২৪ জন, শিবালয় উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিঙ্গাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৬ জন এবং দৌলতপুর উপজেলায় ২ জন রয়েছে।

এ পর্যন্ত মোট তিন হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরই) ও রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গভেষনা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে দুই হাজার ৭৬৪টির রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ২৮৫ জনের শরীরে।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্যে ১৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২০৩ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন আর সুস্থ হয়েছেন ৬১ জন। এছাড়া জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD