
টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর শামন (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে শহরের কান্দাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় পুকুরে লাশ ভাসতে দেখে তাকে খবর দেওয়া হয়। তিনি এসে পুলিশকে খবর দেন ।
ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।