শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

করোনায় মারা গেলেন ফেনীর সিভিল সার্জন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০ ১২:২১ am

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে। পরে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরো উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়। পরে আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD