শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

উন্নয়ন মেলা উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ৬:০৯ pm

জনশক্তি, মানিকগঞ্জ : ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে মানিকগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পঙ্কজ ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন মেলায় ১০৮ টি স্টল থাকবে সেখান থেকে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। পাশাপাশি কয়েকটি দপ্তর থেকে তথ্যসহ তাৎক্ষনিক সেবা নেওয়া যাবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD