সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

আফ্রিকায় নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস, আক্রান্তের অর্ধেকের মৃত্যু: ডব্লিউএইচও

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১২:০৫ pm

আফ্রিকার দেশ তানজানিয়ায় নতুন আতঙ্ক হয়ে দেয়া দিয়েছে ইবোলার সমগোত্রীয় অত্যন্ত সংক্রামক মারবার্গ ভাইরাস।

তানজানিয়ার উত্তর-পশ্চিম কাগেরা অঞ্চলে ছড়িয়ে পরেছে ভাইরাসটি। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরো তিনজনের সংক্রমণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অনুসন্ধান করে প্রায় ভাইরাসের সান্নিধ্যে থাকা আরো ১৬১ জনকে চিহ্নিত করা হয়েছে এবং বর্তমানে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় একটি জরুরি দল মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাগেরা অঞ্চলের বাইরে অন্য কোন দেশে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

মারবার্গ অত্যন্ত সংক্রামক ইবোলার সমগোত্রীয় ভাইরাস। এর লক্ষণগুলো হচ্ছে- জ্বর, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি এবং কখনও কখনও অতিরিক্ত রক্তক্ষরণ। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাসের সংক্রমিত রোগীদের অর্ধেকেরই মৃত্যু হয়েছে।

যেসব মানুষ দীর্ঘ সময় ধরে গুহা এবং খনিতে কাজ করেছে বা যেখানে প্রচুর পরিমাণে বাদুড় থাকে, সেসব মানুষের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মূলত ফেব্রুয়ারিতে গিনিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় তানজানিয়ায় এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। গিনিতে এই ভাইরাসে সংক্রমিত নয়জনের মধ্যে সাতজনেরই মৃত্যু হয়। এ ছাড়া আরও ২০ জন রোগীর বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD