শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সিঙ্গাইর আইনজীবী কল্যাণ সমিতির আহ্বায়ক খলিল,সদস্য সচিব মাহফুজ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২১ pm

অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান আহ্বায়ক ও অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।

৬ মাস মেয়াদী নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ ও অ্যাডভোকেট মোঃ কহিনুর ইসলাম সানিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয় ১৭ জনকে। তারা হলেন, অ্যাডভোকেট ডিএম শহিদুল হক, অ্যাডভোকেট রহিসুল হক রইস, অ্যাডভোকেট মো: আবুল হোসেন, অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলাম, অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান, অ্যাডভোকেট মাহফুজ আহমেদ সালাম, অ্যাডভোকেট মো: সিরাজুল ইসলাম, মো: মিজানুর রহমান, অ্যাডভোকেট মোরাদ হাসান সেলিম, অ্যাডভোকেট মো: উজ্জল হোসেন, অ্যাডভোকেট সোহরাব গাজী, অ্যাডভোকেট দিনারা পারভীন শিমু, অ্যাডভোকেট তানিয়া নিশাত, অ্যাডভোকেট আলম হোসেন, অ্যাডভোকেট রহিমা আক্তার রিমি, অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকু ও অ্যাডভোকেট শরীফ চোকদার।

নবগঠিত সিঙ্গাইর উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার ও উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক মোবারক হোসেনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD