শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সিঙ্গাইরে ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মিঠু গ্রেফতার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ১০:৪৯ am

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলায় সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর জামশা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালত। সেই ওয়ারেন্ট বলে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুর রহমান মিঠু এবার দলীয় টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় ওয়ারেন্ট থাকায় মিজানুর রহমান মিঠুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: দ্বিতীয় ধাপে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD