শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিঙ্গাইরে শিশু বলাৎকার মামলার প্রধান আসামী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ৬:৫৩ pm

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক রমজান আলীকে (২৭) গ্রেফতার করেছে থানা পুলিশ। মো: রমজান আলী উপজেলার আলীনগর মোহাম্মাদিয়া মাদ্রাসার শিক্ষক ও পাবনার জেলার বেড়া থানার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার আলীনগর-ওয়াইজনগর মোহাম্মদিয়া মাদ্রাসার মক্তব বিভাগের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে শিক্ষক রমজান আলী। এঘটনায় গত ২১ সেপ্টেম্বর রাতে রমজান আলীসহ মাদ্রাসার ৪ শিক্ষকের নামে থানায় মামলা করেন বলাৎকারের শিকার শিশুটির দাদি। ঘটনার পর রমজান আলী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পাবনার জেলার বেড়া উপজেলার নতুন মানিকনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিমসহ সঙ্গীয় ফোর্স। এর আগে রমজান আলীকে পালিয়ে যেতে সহযোগীতা করার অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ আব্দুল আওয়াল ও মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, পুলিশ সুপার গোলাম আজাদ খানের স্যারের দিকনির্দেশনায় শিশু বলাৎকার মামলার প্রধান আসামী রমজান আলীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত তিনজনকে গত বুধবার আদালেতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। প্রধান আসামী রমজান আলীকে আগামীকাল রিমান্ড চেয়ে আদালতে পাঠনো হবে।

তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়নাভুক্ত ১৫ আসামীকে গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD