শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

লেবাননে শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্মেন্ট ২০২১ অনুষ্ঠিত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ২:৩৫ pm

৫২ ভাষা আন্দোলনের শহীদ রফিকের স্মরণে লেবাননের কাফাসিমা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্মেন্ট ২০২১। গত রবিবার (১৩ জুন) সাইফুল ও নাজমুলের একান্ত প্রচেষ্টায় লেবানন প্রবাসীদের ৪টি দল নিয়ে একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টির আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ান হয়েছে লাইলাকি স্পোর্টিং ক্লাব। রানার্স আপ হয়েছে বাংলাদেশ টাইগার্স। সান্তনা পুরষ্কার পেয়েছে সুমাইয়া স্পোর্টিং ক্লাব ও শরাফিয়া স্পোর্টিং ক্লাব।

সাংবাদিক জসিম উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম ও নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলা। বিশেষ অতিথি ছিলেন, লেবানন আওয়ামী লীগের আরেক যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মুমিন, রায়হান উদ্দীন, সোহেল মুন্সি সহ অনেকে।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুম মিয়া ও মামুন মিয়া।

ফিতা কেটে মাঠে প্রবেশ করেন টুর্নামেন্টের প্রধান অতিথি আলাউদ্দীন আলা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৫০ রান বা তার উর্ধ্বে ও ৩ বা এর অধিক উইকেট সংগ্রহকারী খেলুয়ারদের প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ পুরষ্কারের ব্যবস্থা করা হয়।

প্রধান আয়োজক সাইফুল ইসলাম জানান, প্রায় ২ বছর ধরে লেবাননে বিভিন্ন সমস্যায় জর্জড়িত প্রবাসীরা। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, বৈরুত পোর্টে বিস্ফোরণ, সেই সাথে করোনা ভাইরাসের প্রভাবে ভাল নেই কোন প্রবাসী। বিনোদন জগৎ থেকে যেন তারা হারিয়ে যাচ্ছে। যেহেতু ইদানিং করোনার প্রকোপ অনেকটা কমেছে, অনেকে ভেক্সিনও গ্রহন করেছে। তাই এত সমস্যার মাঝেও শুধুমাত্র একটু বিনোদনের আশায় এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD