রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

লেবাননে মানবপাচার দলের ৩সদস্য আটক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩০ am

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) লেবাননে মানব পাচার দলের ৩সদস্যকে আটক করে অভ্যান্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ)। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের অভ্যান্তরীণ নিরাপত্তা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা ত্রিপলির আল-আবদেহ উপকূল এলাকা দিয়ে সাইপ্রাসে মানব পাচার করে আসছিল। আটককৃতদের দুইজন লেবানিজ লাগরিক ও একজন সিরিয়ান নাগরিক।

নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে নামে আইএসএফ। অবশেষে তারা অপরাধীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। তাদের বৈরুত, দিনিহ শহর ও আক্কারের বেবনিন থেকে গ্রেফতার করা হয়, এ সময় দিনিহ শহর ও আক্কার থেকে গ্রেপ্তারকৃত দুজন থেকে বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ শিকার করেছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জনান, জনপ্রতি ২০০০মার্কিন ডলারের বিনিময়ে লেবানন থেকে সমূদ্র পথে তারা সাইপ্রাসে লোক পাঠাতেন। তবে সিরিয়ান নাগরিকদের পাচার করে থাকেন বলে নিরাপত্তা বাহিনীর নিকট স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।

গ্রেপ্তারকৃতদের বিচার বিভাগের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, পূর্ব থেকেই লেবানন ও সরিয়ার সংঘবদ্ধ একটি দল নিয়মিত অবৈধ পথে মানব পাচার করা আসছে। তাদের ধরতে ইতিপুর্বে কর্মসূচী গ্রহন করে নিরাপত্তা বাহিনী। এরি অংশ হিসেবে এই ৩জনকে আটক করা হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD