শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ছিলেন লেবানন প্রবাসী দেলোয়ারা খাতুন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১ ১:০৬ pm

করোনা ভাইরাসে সংক্রামনের ফলেই মৃত্যু হয়েছে লেবানন প্রবাসী দেলোয়ারা খাতুনের। মারা যাবার পর তার নমুনা পরিক্ষা করা হলে করোনা পজেটিভ দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারা যাবার আগে দেলোয়ারা জ্বরে ভোগছিলেন এবং শরীরে ব্যথা অনুভব করতেন। কিন্তু তিনি চিকিৎসা নেননি ও করোনাও পরিক্ষা করাননি। বাসাতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন।

মারা যাবার পর প্রত্যক্ষদর্শীর এমন বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে লাশের করোনা পরিক্ষা করা হলে তার ফলাফল পজেটিভ আসে। এমতাবস্থায় লেবাননেই ইসলামী শরিয়া মোতাবেক দেলোয়ারার লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ দূতাবাস।

দেলোয়ারা খাতুন শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে আনুমানিত ১২টার সময় মারয়েলিয়াস এলাকায় ফারুক মসজিদের পাশে নিজ বাসায় মারা যান। তিনি সাতক্ষীরা জেলার, কালরোয় উপজেলার, বোইটা গ্রামের আব্দুল লতিফ সরদারের মেয়ে, তার মায়ের নাম আমেনা খতুন। তবে লেবাননে তিনি রুবি আক্তার পরিচিত ছিলেন।

অন্যদিকে দেলোয়ারা খাতুনের সাথে একি বাসায় থাকা অন্যান্য মহিলাদেরও করোনা পরিক্ষা করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দূতাবাদ।

এবিষয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন জানান, যেহেতু মৃত দেলোয়ারা খাতুন করোনায় আক্রান্ত ছিলেন, তার সাথে থাকা সকলের করোনা সংক্রামনের শতভাগ নিশ্চত মনে করা যায়। তাই তাদের সকলকে করোনা পরিক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে। আর মৃত দেলোয়ারা খাতুনের লাশ অন্যান্য জনের মত লেবাননেই দাফনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD