শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে সিঙ্গাইরে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ১১:৩৫ pm

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মেদুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার নবাবগঞ্জ উপজেলার দড়িকান্দা গ্রামের মোঃ নুরু খার ছেলে মোঃ ফালু (৩৭), মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের মৃত আঃ হাই মৃধার ছেলে রিপন (৩৭), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের ছেলে লালন (৩৮) ও সিংগাইর উপজেলার পারিল খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর ওরফে শামীম (২৮)।

থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার মেদুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে তাদেরকে হাতনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি হাইড্রোলিক কাটার, একটি সেলাই রেঞ্জ, তিনটি চাকু, দুইটি লোহার নাকচিরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD