শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

মাই টিভির সাংবাদিক বাদল হোসাইনের পিতার দাফন সম্পন্ন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ১০:০০ pm

মাই টিভির মানিকগঞ্জের সিঙ্গাইর প্রতিনিধি বাদল হোসাইনের পিতা হাজী শাহাজাহান মৃর্ধার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর আহ্ম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার মরাদেহ দাফন করা হয়। হাজী শাহাজাহান মৃর্ধা বার্ধক্যজণিত কারণে এদিন সকাল ১০ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুম হাজী শাহাজাহান মৃর্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মারাযান তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি- নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে আত্মীয় স্বজন ও গ্রামের সর্বস্তরেরর মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তার মরাদেহ শেষ বারের মতো দেখতে স্বজন ও শুভাকাঙ্খীরা বাড়িতে ছুটে যান। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

মরহুম শাহাজাহান মৃর্ধার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমীন আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, ইউপি সদস্য শাহাজাহান মেম্বার, অনলাইন নিউজ পোর্টাল জনশক্তির প্রকাশক জসিম উদ্দিন সরকার, দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি কহিনুর ইসলাম, দৈনিক কালের কণ্ঠের মোবারক হোসেন, ভোরের কাগজের মাসুম বাদশা, যুগান্তরের মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদের রাকিব বিশ্বাস, মানব জমিনের আতাউর রহমান, দৈনিক খোলা কাগজের সুজন মাহমুদ, বাংলা টিভির রিয়াজুল ইসলাম, বলাকা টিভির আব্দুল গফুর, বার্তা বাজারের মিলন মাহমুদ, এশিয়ান টিভির ইমরান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD