মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সোমালিয়ার প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০ ৩:৩৯ pm

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খায়ের অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন। গতকাল শনিবার দেশটির সংসদে হওয়া এ অনাস্থা ভোটে ১৭৮ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৭০ জনই হাসান আলি খায়েরের প্রতি অনাস্থা জানান। এরপর তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফার্মাজিও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আলি খায়ের। তাঁর বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ার স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলি খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন পার্লামেন্ট সদস্যরা। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।

সোমালিয়ায় সম্প্রতি আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব বাড়ছেই।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD