মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাই করোনায় প্রাণ হারালেন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ১:০০ pm

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। ১৬ জুলাই বাংলাদেশ স্থানীয় সময় দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

করোনার উপসর্গ দেখা দিলে ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর ৫ জুলাই তাকে সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD