শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ আর নেই

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০ ১২:৪৯ am

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জনশক্তিকে জানায়, প্রতিমন্ত্রী ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে ভোগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন না। উল্লিখিত রোগগুলোতে ভুগলেও ধর্ম প্রতিমন্ত্রী হাসাপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ ছিলেন না। আজ রাতে হঠাৎ করেই তার জটিলতা দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমা আলহাজ্ব মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD