শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দোকান খোলা রাখায় হরিরামপুরে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০ ১২:২৮ pm

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
করোনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখায় মানিকগঞ্জের হরিরামপুরে চার কাপর ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৬ মে) এ অর্থদাণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: বিল্লাল হোসেন।

গত ১৩মে থেকে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া হরিরামপুর উপজেলাসহ জেলার সব শপিংমল, মার্কেট, বিপনি বিতান ও বাজারের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন জেলা প্রশাসন।

সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন বাজারে দোকান খোলা রেখে বেচাবিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সঙ্গীয় পুলিশ ফোর্র্স নিয়ে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজারে এবং কাঞ্চনপুর ইউনিয়নের কুঠিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন।

এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল), আইনের ২৫ ধারায় চার দোকানদারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন মো: খলিল, শেখ বাবুল মিয়া, অটল হালদার এবং আমির হোসেন।

উল্লেখ্য: এর আগে একই অপরাধে গতকাল শুক্রবার (১৫ ই মে) উপজেলার ঝিটকা বাজারে চার কাপড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি), হরিরামপুর মো: বিল্লাল হোসেন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারের জারি করা বিধিনিষেধ সবাইকে মেনে চলতে হবে। কেউ বিধিনিষেধ অমান্য করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD