
ইউরোপে করোনা ভাইরাসের পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে আতকে উঠেন মঙ্গলবার ফ্রান্স থেকে ফেরা এক লেবানিজ নাগরিক। তিনি বলেন, লেবানন যেভাবে করোনা নিয়ন্ত্রনে রয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ফ্রান্সে নিঃস্বাসের বিশ্বাস নেই। প্রতিদিন শত শত মৃত্যুর খবর শুনে মনে হত আমারো কি একি পরিনতি হবে!
তিনি বলেন, আমি নিজ দেশে ফিরে এসেছি, এখানে পরিস্থিতি যাই হোক অন্তত নিজের পরিবার আমার পাশে পাব, কিন্তু এই সময়ের ফ্রান্সে কেউ কারো নয়। সবাই নিজের জীবন বাঁচাতে মরিয়া।
বিশ্বব্যাপী করোনাভাইরাস লকডাউন ব্যবস্থার কারণে আটকা পড়ে থাকা লেবাননের প্রবাসীদের একটি নতুন ব্যাচ মঙ্গলবার বৈরুতে ফিরে পৌছে।
ঔদিন সকাল ১০ ঘটিকার দিকে ইস্তাম্বুল থেকে ১২০ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর বিকেল সাড়ে ৫ টায় ১২১জন প্যারিস থেকে একটি ফ্লাইটে বৈরুত পৌঁছে বলে স্থানীয় মিডিয়া সূত্রে জানা যায়। এছাড়া স্পেন এবং কঙ্গোর ধেকে পৃথক দুটি ফ্লাইট বৈরুতে আসে।
মানবিক কারণে ২০ হাজার লেবানিজ প্রবাসী দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহন করেন লেবানন সরকার। গত রবিবার তাদের প্রত্যাবাসন শুরু হয়।