শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কাতারে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের চাবি গ্রহণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০ ৮:৪৫ am

হারুনুর রশিদ মৃধা,কাতার প্রতিনিধি: কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিক ভাবে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর চাবি গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি কাতারের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী সালাহ বিন গানামের কাছে ‘দোহা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠানে এ চাবি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আইসিওয়াইএফ-এর সভাপতি তাহা আইয়ান।

ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল নির্বাচিত করায় ওআইসি এবং আইসিওয়াইএফ’কে ধন্যবাদ জানান । তিনি বলেন, এ বছর বাংলাদেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রসহ বিশ্বের সব দেশকে মুজিব বর্ষ ও ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সকল কার্যক্রমে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান জাহিদ আহসান রাসেল। তিনি আরো বলেন, মুজিব বর্ষে আমরা ১০০টি ইভেন্ট আয়োজন করছি, যার মধ্যে ৪৪টি আন্তর্জাতিক ইভেন্ট। ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উপলক্ষে আমরা জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ ১০টি ইভেন্ট আয়োজন করবো।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD