বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ভোলায় সকল প্রকার সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ২:৫৭ pm

নিজস্ব প্রতিনিধি: কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা ও ভোলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, আজ (২৫ অক্টোবর) সকাল থেকে জেলার সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

পরে দিনের কোনো এক সময়ে যোগাযোগ আবার শুরু করা হবে বলেও যোগ করেন তিনি।

জেলা প্রশাসনের সূত্র জানায়, যেহেতু ভোলায় ফেসবুকে উস্কানিকে কেন্দ্র করে জনতা-পুলিশের সংঘর্ষে চারজনের মৃত্যুর পর আজ প্রথম জুমার নামাজ, তাই নামাজের পর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্যেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ভোলা সদর থেকে চর ফ্যাশন পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এবং ভোলা-বরিশাল এবং ভোলা-লক্ষ্মীপুর ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়াও, জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোস্ট গার্ড, র‌্যাব ও বিজিবি সদস্যরা ভোলা শহরের বিভিন্নস্থানে পাহারা দিচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ফেসবুক মেসেঞ্জারে বিদ্বেষমূলক কথোপকথনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালালে অন্তত পাচঁজন নিহত হন। আহত হন দুই শতাধিক।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD