শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

আহত ৪ নিহত ৩৫জন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ২:১২ pm

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের কাছে হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে সৌদি সংবাদমাধ্যমগুলো।

সৌদি’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি। এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, ভাড়া করা ওই বাসে মোট ৩৯ জন ওমরাহযাত্রী ছিলেন। আল-আখাল গ্রামের কাছে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লোডারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। সৌদি সংবাদমাধ্যমে আসা ছবিতে বাসটিকে জ্বলতে দেখা যায়। দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট ও অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিয়ে যাওয়া হয় আল হামনা হাসপাতালে।

এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD