বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

লিপস্টিক না মুছে চুমু খান নিশ্চিন্তে

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯ ১:৪৭ am
ভ্যালেন্টাইন্স ডে তে নিজেকে সাজান ম্যাট ভেলভেট লিপস্টিকে

প্রেমের দিনে ভালোবাসার মানুষকে যদি চুমু খেতে ইচ্ছেই হয়, লিপস্টিক উঠে যাবে এই ভয়ে কি পিছিয়ে আসবেন? চুম্বনের সময় লিপস্টিকের উঠে যাওয়া আসলে প্রেমের এক আলতো সমস্যা। তবে সামান্য এই কারণে নিজেকে অনুভূতি প্রকাশের থেকে দূরে রাখবেন না মোটেও। স্মাজ হওয়া রুখতে বাজারে এখন ম্যাট, এবং দীর্ঘস্থায়ী লিপস্টিকের ছড়াছড়ি। সুতরাং ঠোঁটের রঙ অবিচল রেখেই সঙ্গী বা সঙ্গিনীকে যত্ন করে চুমু খেতে পারেন প্রেমের এই বিশেষ দিনে। আমরা আপনার জন্য বেছে নিয়েছি এই ৬ টি লিপস্টিক যা ভ্যালেন্টাইন্স ডে’র দিনের রোম্যান্টিক ডেটিংকে আরও উষ্ণ করে তুলবে। তাই বেছে নিন আপনার পছন্দের রঙ আর চুমুও খান নিশ্চিন্তে।

১:মেবিলিনের এস্কেপিস্ট সুপার স্টে ম্যাট ইঙ্ক গাঢ় বেগুনি রঙ ভ্যালেন্টাইন্স দিনের নৈশভোজের পার্টির জন্য যথার্থ। ম্যাট লুক এবং দীর্ঘক্ষণ স্থায়ী হওয়া রঙের এই লিপস্টিকের দাম ৬৫০ টাকা।

২:সানসেট কোরাল রঙের ফেসেস উলটাইম প্রো লং স্টে ম্যাট লিপস্টিক ঠোঁটে দিলে ফেটেও যায় না, এবং শুষ্ক করে দিয়ে ঠোঁটে রক্তপাতও ঘটায় না, স্থায়ীও হয় দীর্ঘক্ষণ। ৭৯৯ টাকার এই লিপস্টিক।

৩:পাম বিচ কিস প্রুফ লিপস্টিক এই ভ্যালেন্টাইন্স ডে’তে আপনার দু’ ঠোঁটের জন্য পারফেক্ট। এই লিপস্টিকের ম্যাট ফিনিশ বেগুনি রঙ ঠোঁটের উপর আলতো ভেলভেটের প্রলেপ তৈরি করে। ৯৫০ টাকার এই লিপস্টিক এখন পাওয়া যাচ্ছে ৯৩৫ টাকায়।

৪:কিং পিঙ্ক রঙের এই ল’রিয়াল ইনফলিবল ম্যাট লিপ পেইন্ট এক স্ট্রোকেই ম্যাট ফিনিশ আনবে আপনার ঠোঁটে। দাম ৭৯৯ টাকা।

৫:সুগার কসমেটিক্সের স্মাজ মি নট তরল লিপস্টিক সুয়েভ মভে একটি ক্রিমি বেগুনি রঙের ছোঁয়া রয়েছে। এই ক্রিমি ম্যাট ভাব বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হয় ঠোঁটে। দাম ৪৯৯ টাকা।

৬:অস্ট্রালিস গ্রলবস ভেলভেট লিপ ক্রিমের এই উগ্র কমলা রঙের এই তরল লিপস্টিক ক্রিমি ম্যাট ফিনিশ এনে দেবে আপনার দু’ ঠোঁটে। দাম ৭৫০ টাকা, তবে এখন ছাড় দিয়ে পাওয়া যাচ্ছে ৩৭৩ টাকায়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD