
জসিম উদ্দীন সরকার, লেবানন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন শাখা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার রাত ৮ ঘটিকায় বৈরুতের ছাবড়া বাজারে বাংলাদেশি পরিচালিত মা হোটেলে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময়, শুভ শুভ শুভ দিন, শহীদ জিয়ার জন্মদিন। জিয়ার সৈনিক এক হও, এক হও দেশ গড় পতিপদ্যে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল।
লেবানন যুবদলের সভাপতি গাজি মোহাঃ রফিকের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আলম, প্রতিষ্ঠাতা আহবায়ক ও লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুহুল আমিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম, যুবদলের ছাবড়া শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মহি উদ্দীন সহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, লেবানন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিপু।
এছাড়া লেবানন বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোহাঃ নাসির, মদিনা রিয়াদিয়া শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, ফয়েজ আহমেদ, আওলাদ হোসেনসহ যুবদলের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার শান্তি কামনায় ফাতিহা পাঠ ও দোয়া করা হয়।
অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, কলংকিত করেছে। দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। জাতি আজ হতাশ।সরকার ভাল করেই জানেন যে আওয়ামী লীগকে দেশের জনগন প্রত্যাক্ষান করেছে, যার জন্য সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। আর নিজেদের অধীনে নির্বাচন দিয়ে ভোটের আগের রাতে নিজেরাই প্রশাসনের সাহায্যে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখে।
নেতৃবৃন্দ পূনরায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি জানান।