শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৪৩

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ১০:২২ am

জনশক্তি ডেস্ক: মুসলিম বিশ্বজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের উরানাস ওয়েডিং প্যালেসে ঈদে মিলাদুন্নবীর এক অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

এ হামলায় আরও ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে আত্মঘাতী হামলার এ ঘটনা ঘটে।

তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।

তবে কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, ধর্মভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে গত কয়েক মাসের মধ্যে কাবুলে সংঘটিত আত্মঘাতী হামলাগুলোর মধ্যে এটিকে সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলে শত শত মানুষ জমায়েত হয়েছিল। সেখানে এক ইমাম ও অনেক আলেমরা জমায়েত হয়েছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

হতাহতের বিষয়ে তিনি বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, হামলায় ৪০ জন মারা গেছেন এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছি।

প্রসঙ্গত, আজ বুধবার সারাবিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সে উদ্দেশে প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবসটি উদযাপনে কাবুলের ইউরেনাস হলে জড়ো হয়েছিলেন দেশটির বরেণ্য ধর্মীয় শিক্ষাবিদ বা আলেমরা। সেখানেই এই আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD