শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার কাছেও পরাজয় মেয়েদের

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ১:৩০ pm

জনশক্তি ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় এবার শ্রীলঙ্কার কাছে হেরেছে মেয়েরা। ২৫ রানের এই হারে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের।

বুধবার দিবাগত রাতে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েদের ইনিংস আটকে যায় ৯৭ রানে। এই রানও টাপকাতে পারেননি আয়াশা-সালমারা, মাত্র ৭২ রানে ইনিংস গুটিয়ে যায় তাদের।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ নিগার সুলতানার। তিনি করেন ২০ রান। আর আয়েশা রহমান ২১ বলে ১১ রান করেন। অন্যরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

আর বল হাতে জাহানারা ২১ রান খরচায় তিন উইকেট নেন। খাদিজা, রুমানা ও ফাহিমা পান একটি উইকেট।

এর আগে প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD