রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ১২:১৩ pm

লালমনিরহাটের আদিতমারিতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে সংঘর্ষে এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (৫০), আব্দুর গফুরের ছেলে গোলাম রব্বানি (৪৫) ও অছির উদ্দিনের ছেলে সহিদার রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে প্রতিবেশি খালেক মুন্সীর সাথে জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে জলিলের উপর অতর্কিত হামলা চালায় খালেকের বাহিনী। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই জলিল নিহত হন। পরে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর রব্বানী ও সহিদারেরও মৃত্যু হয়।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD