
জনশক্তি রিপোর্ট : গত ৭ নভেম্বর বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূনর্বাসন সুসাইটি বৈদেশিক লেবানন যুবকমান্ডের সহ-সাধারণ সম্পাদক সোহেল ভূইয়ার লাশ দেশে তার নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গত ৬ নভেম্বর মঙ্গলবার সোহেল ভূইয়ার লাশ লেবানন থেকে দেশে পাঠানো হয়।
জানা যায়, সোহেল ভূইয়ার লাশ হযরত শাহ-জালাল বিমান বন্দরে পৌছলে সেখানে কেন্দ্রীয় যুবকমান্ডের সভাপতি আমজাদ হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মেজবাহ উল করিম মামুন, সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার মিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সোহেল ভূইয়াকে ফুল দিয়ে সাংগঠনিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানান। এরপর লাশটি তার বাবার হাতে তুলে দেন।
পরে সোহেল ভূইয়া লাশ তার লাশ নিজ এলাকায় নিয়ে যান। তার লাশ দেখে সোহেলের মা জননী ছেলের শোকে কান্নায় ভেঙ্গে পরে। এত বছর পর ছেলের মৃত মুখ দেখে সইতে পারেনা তার বাবা ভাই আত্বীয় স্বজনরাও। সব শেষে জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
সোহেল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার উত্তর টুউরী গ্রামের হানিফ ভূইয়ার ছেলে।